আকবর ভাইকে দেখতে যাওয়ার ইচ্ছে ছিলো; মনটা ভীষণ খারাপ বলে যাই নি। গত আট তারিখ ভয়ানক অসুস্থ হয়ে পড়ায় তাঁকে "শেখ খলিফা মেডিক্যাল সিটি"র "আল যযিরা হাসপাতালে"র আইসিইউতে ভরতি করা হয়। দারুণ ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আর বোধহয় বাঁচবেন না। অলমাইটির প্রতি কৃতজ্ঞতা, তিনি এখন যথেষ্ট সুস্থ। খুব শীঘ্রি ছাড়া পাবেন। তাঁর মেয়ে জামাই অনেক দৌড়ঝাঁপ করেছেন এই ক'দিন: দুঃসময়ে চেনা যায় সত্যিকার স্বজন।
আজ বাইশ মার্চ দু'হাজার দশ। শেষ সুতোটাও ছিঁড়ে গেল হিমাদ্রির সাথে; অবসান হলো দীর্ঘ সম্পর্কের।...
আজ অনেকদিন পর আবার জগিং শুরু করেছি। সমুদ্রপার ধরে আধঘন্টার মতো দৌড়লাম। ভালো লাগছে খুব।
সাম্বা-ধিক!
3 years ago
No comments:
Post a Comment